“আহা কি মায়াতে পড়লাম বন্ধুরে, বন্ধু তোমায় আমি ভুলতে পারিনা...”
— লিয়োনিক মিউজিকের ব্যানারে সামজ ভাই নিয়ে এলেন এক গভীর আবেগী গান 'কি মায়াতে পড়লাম বন্ধুরে'। ভালোবাসা, বিরহ আর মনের অজান্তে মায়ার শিকলে জড়িয়ে যাওয়ার গল্পে মোড়ানো এই গানটি শ্রোতাদের হৃদয়ে গভীর দাগ কাটে।
Song Information:
Song: কি মায়াতে পড়লাম বন্ধুরে
Singer: Samz Vai
Lyrics & Tune: Masum Taslim
Music: Rohan Raj
Label: Lionic Music
📝 কি মায়াতে পড়লাম বন্ধুরে বাংলা লিরিক্স
আহা কি মায়াতে পড়লাম বন্ধুরে
বন্ধু তোমায় আমি ভুলতে পারিনা
এত অবহেলা পাইয়াও বন্ধুরে
বন্ধু কে আর আছে আমার মত এত দিওয়ানা।
দুঃখ দিলেও হাসি আমি, কান্না ভুলে বাঁচি আমি
তবু তোমার মায়ার শিকড় ছুটে না ছুটে না।
কি মায়াতে পড়লাম বন্ধুরে
বন্ধু তোমায় আমি ভুলতে পারিনা
এত অবহেলা পাইয়াও বন্ধুরে
বন্ধু কে আর আছে আমার মত এত দিওয়ানা।
আমার মত এত ভালো-বাসতা যদি তুমি
বুঝতা বন্ধু বুকের মাঝে কত কষ্ট বুনি।
আমার মত এত ভালো-বাসতা যদি তুমি
বুঝতা বন্ধু বুকের মাঝে কত কষ্ট বুনি।
তোমার প্রেমে কত কষ্ট হইলাম আমি এত নষ্ট
তোমার প্রেমে কত কষ্ট হইলাম আমি এত নষ্ট
হইতা যদি পাগল প্রেমী বুঝতা যন্ত্রণা।
কি মায়াতে পড়লাম বন্ধুরে
বন্ধু তোমায় আমি ভুলতে পারিনা
এত অবহেলা পাইয়াও বন্ধুরে
বন্ধু কে আর আছে আমার মত এত দিওয়ানা।
ফুলের সুবাস নিলা তুমি কাটা দিলা আমায়
তবু তুমি ভালো থাকো থাকি কামনায়।
ফুলের সুবাস নিলা তুমি কাটা দিলা আমায়
তবু তুমি ভালো থাকো থাকি কামনায়।
বেহায়া মন যেন কেমন দুঃখ সইলো ইচ্ছে মতন
বেহায়া মন যেন কেমন দুঃখ সইলো ইচ্ছে মতন
বুকটা ভরে ভালোবাসার নিলাম যন্ত্রণা।
কি মায়াতে পড়লাম বন্ধুরে
বন্ধু তোমায় আমি ভুলতে পারিনা
এত অবহেলা পাইয়াও বন্ধুরে
বন্ধু কে আর আছে আমার মত এত দিওয়ানা।
কি মায়াতে পড়লাম বন্ধুরে
বন্ধু তোমায় আমি ভুলতে পারিনা
এত অবহেলা পাইয়াও বন্ধুরে
বন্ধু কে আর আছে আমার মত এত দিওয়ানা।
🔍 Gaanerbol Thoughts
সামজ ভাই-এর কণ্ঠে বিরহের গান মানেই এক অন্যরকম অনুভূতি। 'কি মায়াতে পড়লাম বন্ধুরে' গানটিতে মাছুম তাসলিমের লেখা কথাগুলো অত্যন্ত হৃদয়স্পর্শী। প্রিয় মানুষকে ভুলতে না পারার যে যন্ত্রণা, তা এই গানে চমৎকারভাবে ফুটে উঠেছে। যারা ভালোবাসায় আঘাত পেয়েছেন বা কাছের মানুষটিকে হারানোর বেদনা অনুভব করছেন, তাদের জন্য এই গানটি একটি পরম সান্ত্বনা হতে পারে।
Note: প্রিয় শ্রোতা, আপনাদের জীবনের কোনো কষ্টের গল্প কি এই গানের সাথে মিলে যায়? কমেন্টে আমাদের জানান। Stay tuned to Gaanerbol for more emotional tracks!